Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

অপহরণের ১০ ঘণ্টা পর মুক্তিপণে মুক্ত বাইশারী বিএনপি নেতা, বাকীদের উদ্ধারে তৎপরতা চলছে

Foridul Alam BNP Neta

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফরিদুল আলম (৫৫)কে অপহরণের ১০ ঘণ্টা পর মোবাইলে বিকাশের মাধ্যমে ১লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। অপর দুইজনকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এর আগে বুধবার ২২ এপ্রিল সকাল ৮ টার সময় ফরিদুল আলম বান্দরবান আদালতে মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে ঈদগড়-ঈদগাও সড়কের ঈদগাও ঢালা নামক এলাকা থেকে আরো দুই জনকেও অপহরণ করা হয়। অপহৃত ফরিদুল আলম বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিল নামক এলাকার বাসিন্দা।

অপহৃত অপর দুই ব্যাক্তি হচ্ছেন- রামু উপজেলার ঈদগড় বউঘাট নামক এলকার বাসিন্দা কাসেম আলীর ছেলে ড্রাইভার সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের মোহাম্মদ সওদাগরের ছেলে নুরুল ইসলাম।

অপহৃত ফরিদুল আলমের ছেলে ওসমান সরওয়ার এ প্রতিবেদককে জানান, বুধবার দুপুর ১টার দিকে তাঁর বাবার ব্যবহৃত মোবাইল নং থেকে তাঁকে মোবাইলে ফোন করে অপহরণকারীরা। এসময় মুক্তিপণের দাবীকৃত টাকা বিকাশের মাধ্যমে দ্রুত পরিশোধ করতে বলেন।

ঘটনার পর পরই অপহৃতদের উদ্ধারে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই আনিসুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ব্যাঙডেবা থেকে শুরু করে ঢুইল্যাঝিরি নামক এলাকা পর্যন্ত অভিযান চালায়। এসময় ঈদগড় পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল হাসেমের কাছ থেকে বার বার অভিযানে সহযোগিতা চেয়েও ব্যার্থ হচ্ছেন অপহৃত পরিবারের লোকজন ও বাইশারী ফাঁড়ি পুলিশ।

এ সংবাদ লেখা পর্যন্ত অপহৃত তিন জনের মধ্যে ফরিদুল আলম নিজ বসতবাড়িতে ফিরে এসেছে। তবে অপর দুই জনের খোঁজ এখনো মেলেনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন