ইসরায়েলের হাইফায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

fec-image

ইরানের পরমাণু কেন্দ্রে হামলা জবাবে ইসরায়েলের বন্দরনগরী হাইফা-তে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুইজন এখনও নিখোঁজ রয়েছে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, ইরান থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে। এতে নিহতদের ধ্বংসস্তূপের নিচে চাপা অবস্থায় পাওয়া যায়।

ইরানের পরমাণু কেন্দ্রে হামলা জবাবে ইসরায়েলে আট দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ক্ষেপনাস্ত্রের আঘাতে মধ্য ইসরাইল, হাইফা ও তেল আবিবে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সাথে কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধারকারী দল মারা যাওয়া অবস্থায় দুইজনকে উদ্ধার করেছে।

সংস্থাটি আরও জানায়, ভবনে আটকে পড়া বা নিখোঁজ আরও দুই জনকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। তেল আবিব অঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন খবর পাওয়া গেছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ইসরাইল, ক্ষেপণাস্ত্র হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন