ঈদের আগে তিনটি ধাপে গার্মেন্টস কর্মীদের ছুটি দেওয়া হবে : সড়ক পরিবহনমন্ত্রী

fec-image

আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নিরাপদে, নির্বিঘ্ন করার জন্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১১ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভার শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

এ বছর ধাপে ধাপে গার্মেন্টস কারখানায় ছুটি দেওয়া হবে উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “তিনটি ধাপে গার্মেন্টস কর্মীদের ছুটি দেওয়া হবে।”

গত বছরের চেয়ে এবার এক কোটি যাত্রী বেশি এবং ঈদের সময় বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস রয়েছে উল্লেখ করে মি. ইসলাম জানান, এসব বিষয় বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়া, এবার মহাসড়কে পরিস্থিতি নজরদারি ও নিয়ন্ত্রণে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

একইসঙ্গে, অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন এবং অনিয়ম প্রতিরোধে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী এবং ফুলবাড়িয়াসহ দেশের সব বাস টার্মিনালে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন