ওয়ান-ইলেভেনে কয়েকজন সাংবাদিক প্রচণ্ড ভুল করেছিলেন : শফিক রেহমান

fec-image

যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান বলেছেন, ওয়ান-ইলেভেনে কয়েকজন সাংবাদিক প্রচণ্ড ভুল করেছিলেন। ব্যক্তিগতভাবে তারা আমাকে আমার কাছে স্বীকার করেছিলেন। তারা ভুল করেছিলেন। এই ভুল যেন আর না হয়। রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিক রেহমান বলেন, সাংবাদিকদের কিন্তু এই দুটো কথা মনে রাখতে হবে। আপনাদের অনুরোধ করছি সাংবাদিক হয়ে যাওয়া মানেই ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনুস সাহেবের সমালোচনা- এটা কিন্তু নয়। আমি কিন্তু সরকারকে টেনেই বলছি। এখানে আমি মাহফুজ সাহেবের একটা কথা বলতে চাই। উনি চলে গেছেন। আশা করি তার সহযোগী মিস্টার মতিউর রহমান এটা তার কাছে পৌঁছে দেবেন। তিনি বলেছেন, যে সাংবাদিকরা ভুল করতে পারে। ধন্যবাদ এই কথাটা বলার জন্য। তাই সরকারও ভুল করতে পারে। সাংবাদিকও ভুল করতে পারে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে, এই ভুলটা স্বীকার করার সৎসাহস থাকতে হবে। মতিউর রহমানকে জানিয়ে দিতে চাই, তিনি মাহফুজ আনামকে বলেন- আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিয়েছি কেন? তিনি বিশাল ভুল করেছিলেন ওয়ান-ইলেভেনে। পরে সেই ভুল তিনি কিন্তু টেলিভিশনে সকলের সামনে স্বীকার করেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আনাম এই দৃশ্যটা মনে রাখতে হবে। আজকে যদি ওয়ান ইলেভেন না হতো তাহলে কয়েকটা আপনার তত্ত্বাবধায়ক সরকার হয়ে যেত। এখানে কেউ কেউ আছেন সাংবাদিক তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিলেন। যার ফলে আপনারা জানেন যে, ওয়ান ইলেভেন হতে পারলো। এটাও কিন্তু সাংবাদিকরা বিশাল ভুল করেছিলেন। তা যদি না হতো তাহলে হয়তো সালের নির্বাচনে বা সাত সালের নির্বাচনে বিএনপি জিততো অথবা আওয়ামী লীগ জিততো। কিন্তু খালেদা জিয়ার যে অবদান এটা আপনাদের অনেক কিছু মনে রাখতে হবে। তার অবদান হচ্ছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার করে গিয়েছিলেন সেই ধারা যদি অব্যাহত থাকতো তাহলে কত ভালো হতো আপনারা চিন্তা করুন। খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার করে হেরে যাওয়ার পরে তিনি সূক্ষ কারচুপি এসবের কথা না বলে তিনি নীরবে বিদায় নিয়ে চলে গেলেন।

তিনি বলেন, সাংবাদিক মানেই কিন্তু আপনি একজন সৎ মানুষ তা কিন্তু নয়। অথবা আপনি নির্ভুল মানুষ তা কিন্তু নয়। আমার নিজের জীবনে ভুল হয়েছে। আপনাদের প্রত্যেকের জীবনে ভুল হবে। এটা কিন্তু হতেই পারে। কিন্তু সেটা স্বীকার করতে হবে এবং যাতে ওই ভুল আবার না হয় সেই পথ দেখতে হবে । আমি সাংবাদিকদের প্রতি খুবই অনুরোধ করছি, আপনারা সতর্ক থাকুন ।

শফিক রেহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিন বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে। এয়ারপোর্টে অথবা রাস্তাঘাটে যেকোনখানে অথবা অন্য শহরে। যারা নির্বাচন বানচাল করতে চায়, তারাই সেটাকে সেদিন খুব বড় করে দেখাবে। আমি বিএনপির আয়োজকদের সতর্ক থাকতে বলছি। তারেক রহমান যেদিন ফিরে আসবেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোন বিচ্ছিন্ন ঘটনা না ঘটে। এটা খুবই জরুরি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন