কক্সবাজারে অস্ত্র ও গুলি নিয়ে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

fec-image

সীমান্ত দিয়ে মাদক পাচারকালে মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ গাছবুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চামিয়ানমারের এক নাগরিকসহ দুই পাচারকারীকে আটক করেছে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও গুলি। মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ গাছবুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই পাচারকারীসহ অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ৩৪ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম। মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ গাছবুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই পাচারকারীসহ অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মংজয়পাড়ার সুইজানুর ছেলে উমং (২৫) এবং অপরজন মিয়ানমারের মংডু উইলাতং গ্রামের মংচাকনের ছেলে পানুয়া (১৮)। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি রামদা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের সঙ্গে থাকা আরও ৫-৬ জন চোরাকারবারী দ্রুত গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।

সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান অধিনায়ক। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন