কক্সবাজারে আজ থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

fec-image

কক্সবাজারে হামের উচ্চ সংক্রমণ এলাকা হিসেবে চিহ্নিত দুই উপজেলার তিন ইউনিয়ন এবং শহরের বৃহত্তর পাহাড়তলী এলাকায় আজ থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচী। জেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলায় উচ্চ সংক্রমিত এলাকা হিসেবে চিহ্নিত এসব এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হামের টিকাদান কর্মসূচীর আওতায় আনা হবে।

রোববার (৫ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই টিকাদান কর্মসূচী উদ্বোধনের কথা রয়েছে বলে জানান, জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ ।

তিনি জানান, কক্সবাজারে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ উচ্চমাত্রায় বাড়ছে। বিশেষ করে কক্সবাজার পৌরসভার বৃহত্তর পাহাড়তলী, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন এবং মহেশখালী উপজেলার হোয়ানক ও বড় মহেশখালী ইউনিয়নে হাম সংক্রমণের হার খুবই উদ্বেগজনক। জেলা সদর হাসপাতালে স্থাপিত বিশেষ ইউনিটে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ওইসব এলাকার।

হামের উচ্চ সংক্রমিত এলাকা হিসেবে চিহ্নিত সারাদেশের ১৮ টি জেলার ৩০ টি উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তর একযোগে টিকাদান কর্মসূচী শুরুর সিদ্ধান্ত নিয়েছে তথ্য দিয়ে ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, “ প্রাথমিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর কক্সবাজারে ৩ টি ইউনিয়নের পাশাপাশি জেলা শহরের একটি বৃহত্তর এলাকায় হামের টিকাদান কর্মসূচী শুরু করবে। এসব এলাকার ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত সব শিশুকে এই টিকাদান কর্মসূচীর আওতায় আসবে। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য বিভাগ রোববার থেকে টিকাদানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। “

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী, হামের টিকা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন