কক্সবাজারে হত্যা মামলার আসামিসহ আটক-২

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলা খুরুশকুলে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যবসায়ী আবছার উদ্দিন (২৫) হত্যা মামলায় এক আসামিকে আটক করেছে পুলিশ। আর শহরের উত্তর রুমালিয়ারছড়াস্থ পিটিআই স্কুল সংলগ্ন এলাকা থেকে চেক প্রতারণা মামলার এক নারী আসামিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে খুরুশকুল বাজার থেকে শামশুল আলম (২৮) নামে সেই  আসামিকে আটক করা হয়। তিনি স্থানীয় নুর মোহাম্মদের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বকতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ অভিযান চালিয়ে শামশুল আলমকে আটক করে। তাকে আবছার উদ্দিন হত্যা মামলার অজ্ঞাতনাম আসামি হিসেবে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ভোর রাতে খুরুশকুল গুচ্ছ গ্রাম এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন আবছার উদ্দিন। তিনি বঙ্গবন্ধু বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের মা ছুফিয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছে।

অন্যদিকে, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শাহেদা আরফিন (৩২) নামে এ নারী আসামিকে আটক করা হয়। তিনি পিএম খালী তেতৈয়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী। তার বিরুদ্ধে ৬ লক্ষ টাকার চেক প্রতারণা মামলা করেছে রওশন আরা।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বকতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বাদীপক্ষ আসামিকে ধরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আসামিকে আটক করে নিয়ে আসে। ওই নারীর বিরুদ্ধে চেক প্রতারণা মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন