Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজারে ১৫ হোটেলকে জরিমানা


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে ১৫টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ জানুয়ারি) সকালে পর্যটকদের হয়রানি রোধে বিভিন্ন হোটেলে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন জানায়, সকালে নিরিবিলি পয়েন্ট, সুগন্ধ্যা ও কলাতলী পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের ৩টি দল এ অভিযান চালায়। প্রতিটি হোটেল, মোটেল ও রিসোর্টে খাবারের মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অর্থদণ্ড দেয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়।

এছাড়া পচা, বাসী খাবার রাখার দায়ে ১০টি রেস্টুরেন্টকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন