Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজার জেলা ছাত্রদল সভাপতির ভাই আটক

স্টাফ রিপোর্টার :আটক
কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেলের ছোট ভাই জাহেদুল হককে (২১) আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সরকারী কলেজ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
জাহেদ শহরের তারবনিয়ার ছড়া এলাকার মো. ইউসুফের ছেলে।

জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল জানান, জাহেদ রাজনীতির সাথে জড়িত নয়। সে কক্সবাজার সরকারী কলেজের অর্থনীতি (অনার্স) ৪র্থ বর্ষের ছাত্র। পাশাপাশি সে একটি কেজি স্কুলে শিক্ষকতা করে। ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউর রহমান জানান, পুলিশের কর্তব্য পালনে বাঁধাদানের মামলায় তাকে আটক করা হয়েছে।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন