কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ


রাঙামাটির কাপ্তাইয়ে প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে ঢেউটিন চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ জুন) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ ব্যান্ড ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করে।
এসময় উপজেলা পিআইও রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, হেডম্যান থোয়াই অং মারমা এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
Facebook Comment

















