কাপ্তাইয়ে প্রবীণ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


রাঙ্গামাটি কাপ্তাইয়ে প্রবীণ বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ (৯০) মৃত্যুবরণ করেন। মরহুমের লাশ বাদ আছর কাপ্তাই বিউবো মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বুধবার (১৮মে) সকাল ১১.১৫ মিনিটে চট্রগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে এবং অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাঙ্গামাটি জেলা আ’লীগ, দীপংকর তালুকদার এমপি, কাপ্তাই উপজেলা আ’লীগ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, কাপ্তাই প্রেসক্লাবসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সর্বস্তরের লোকজন জানাজা নামাজে অংশগ্রহণ করেন।

















