কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে শিশুর মৃত্যু

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে ইসরাত জাহান না‌মের দেড় বছর বয়সী এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৩ জুলাই) দুপুরের দি‌কে বড়‌ঘোপ রোমাই পাড়ায় পা‌নিতে ডু‌বির ঘটনা‌টি ঘ‌টে‌ছে।

প্রত‌্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শ‌নিবার দুপুর ‌দেড়টার দি‌কে ওই গ্রা‌মের আব্দুল মা‌লে‌কের শিশু কন‌্যা ইসরাত জাহান সবার অ‌গোচ‌রে পা‌শের পুকু‌রে ডু‌বে যায়। প‌রে পুকুর থে‌কে শিশু‌টি উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে জরুরি বিভা‌গে কর্তব‌্যরত চিকিৎসক ডা. নাঈমা তাবাচ্ছুম র‌ণি শিশুটি মৃত ব‌লে জানান।

গত বৃহস্প‌তিবার দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌নিয়‌নের ওয়া‌জিদ না‌মের ৬ বছ‌রের এক শিশু পুকু‌রে ডু‌বে মারা গে‌ছে ব‌লে হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন