‘কোরআন-হাদীস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে দেশে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে’

কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকায় মসজিদ প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী(সা.) মাহফিল বুধবার বাদ এশা খালেকুন নুর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেছারিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরত আল্লামা মাওলানা নাছির উদ্দিন আল কাদেরী। প্রধান বক্তা ছিলেন রাউজান ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত আল্লামা মাওলানা আহম্মদ উল্লাহ ফোরকান খান আল কাদেরী।

প্রধান বক্তা বলেন, কোরআন হাদিস হতে মানুষ বিচিছন্ন হওয়ার ফলে আজ দেশে বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে। তিনি সকলকে কোরআন হাদিসের পাতাকা তলে আসার জন্য আহবান জানান।

এছাড়া বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএফআইডিসি জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, মাওলানা শাহাবুদ্দীন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএফআইডিসি’র শ্রমিক কর্মচারী সভাপতি আনোয়ার হোসেন ও গাউছিয়া কমিটির প্রচার ও প্রকাশণা সম্পাদক মোঃ একরাম হোসেনসহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন