খাগড়াছড়ির তিন কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে ভোটের সরঞ্জামাদি ও জনবল

খাগড়াছড়িতে দূর্গম তিনটি কেন্দ্রে হেলিকপ্টারে করে পৌঁছেছে জনবল ও ভোটের সরঞ্জামাদি। দুপুরের পর দীঘনালা ও লক্ষীছড়ি সেনাবাহিনী সহায়তায় এসব সরঞ্জামাদি পৌঁছায়। ভোট কেন্দ্রগুলো হলো দীঘিনালা উপজেলার দূর্গম নাড়াইছড়ি ও লক্ষীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি।
খাগড়াছড়ি সংসদীয় আসনে এ তিনটি ভোটে কেন্দ্র সবচেয়ে বেশি দূর্গম হিসেবে পরিচিত।
সেনাবাহিনী জানায়, দুপুরে প্রথমে লক্ষীছড়ি সেনা জোনের হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টার উড়ে যায় শুকনাছড়িতে। পরে পর্যায়ক্রমে যায় ফুত্যাছড়ি এবং দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি ও জনবল নিয়ে যাওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানায়, হেলিকপ্টারে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ঐসব কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে।
খাগড়াছড়ি আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩। জেলার ২০৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এসব কেন্দ্রের মধ্যে ৬৮টি ভোট কেন্দ্রকে অধিং গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে।

















