খাগড়াছড়ি আসনে বিজয়ী প্রার্থী ওয়াদুদ ভূইয়ার বার্তা

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিজয়ী বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া জনগনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় ওয়াদুদ ভূইয়া বলেন, নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও জনগনের ভালাবাসায় আমরা নির্বাচিত হয়েছি। এই জয় আমার নয়, এই জয় তোমাদের।

তিনি বলেন, এই বিজয় ধরে রাখতে হলে আমাদেরকে অনেক ভদ্র ও নমনীয় আচরণ করতে হবে সবার সাথে। কারো সাথে ঝগড়া বিবাদ করা যাবে না। মারামারি সংঘাত করা যাবে না।  কারণ মাবুষই আমাদের শক্তি।

তিনি আরও বলেন, কোন দলের নেতাকর্মীদের সাথেও বিবাদে জড়ানো যাবে না। আশাকরি তোমরা আমার এই অনুরোধ রাখবে। আমরা বিজয় মিছিলও করবো না। সকলের প্রতি কৃতজ্ঞতা রইল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, নির্বাচন, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন