খাগড়াছড়িতে জেলা যুবলীগের শোক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এ দিবসটি বাঙ্গালী জাতির জন্য শোকাময় একটি দিন। অথচ জাতীয় শোক দিবসকে কলুষিত করতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ভূয়া জন্মদিন হিসেবে পালন করে আসছে। অগণতান্ত্রিক এ দলটির সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় শোককে শক্তিতে পরিণত করে মোকাবিলার আহবান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জাহেদুল আলম।
বুধবার বিকাল সাড়ে ৪টায় নারিকেল বাগান্থ দলীয় কার্যালয়ে খাগড়াছড়ি যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত আয়োজিত শোক সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে. এম ইসমাইল হোসেন’র সঞ্চালনায় ও সভাপতি যতন কুমার ত্রিপুরার সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো: দিদারুল আলম, জেলা ছাত্রলীগ সভাপতি ইকবাল বাহার, কৃষকলীগের আহবায়ক মো: আবুল কাশেম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড. জ্ঞান জ্যোতি চাকমা, শ্রমিকলীগের সদস্য সচিব মো: শাহাব উদ্দিন সরকার, মৎস্যজীবিলীগের সদস্য সচিব মো:বেলাল হোসেন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জুয়েল চাকমা প্রমূখ।
এছাড়া শোক সভায় জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শোক সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা অবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যাকারী খুনীদের বিদেশ থেকে ফেরত এনে ফাঁসি কার্যকরের দাবী জানান।
এদিকে জাতীয় শোক দিবস পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। সকাল ৯টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় হতে শোকর্যালী বের হওয়া সহ দিন ব্যাপী কর্মসূচি পালন করার কর্মসূচী হাতে নিয়েছে।



















