খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ মিছিল
দুলাল হোসেন, খাগড়াছড়ি :
আজ শনিবার সকাল ১১ টায় পুলিশী বাঁধার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অংগ-সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিগত অবরোধে নেতাকর্মীদের উপর পুলিশি হামলা, হত্যা, গ্রেফতার, মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের শাপলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। জেলা বিএনপির জৈাষ্ঠ্য সভাপতি প্রবীন চন্দ্র চাকমা বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরাসহ অংগ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশ চলাকালীন পুলিশের সাথে বিএনপির কর্মীরা বিরোধে জড়িয়ে পড়লেও কেউ গ্রেফতার হয়নি।



















