খাগড়াছড়িতে সেনাবাহিনী’র শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

Khagrachari Army Pic

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়িতে হতদরিদ্র ও ছিন্নমূল পাহাড়িদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে ঔষধ প্রদানসহ দিনব্যাপী চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকালে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের দূর্গম বড়পাড়া এলাকাসহ আশপাশের একাধিক এলাকার হতদরিদ্র পাহাড়িদের মাঝে ছিন্নমূল পাহাড়ি নারী-পুরুষসহ শিশুদের মাঝে দিন ব্যাপী চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণসহ শীতবস্ত্র বিতরণ করে ১৯ বীর খাগড়াছড়ি জোন।

খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মো. মঈনুল হক ও  গাছবান সাব-জোনের অধিনায়ক ক্যাপ্টেন আসিফ রহমান উপস্থিত থেকে প্রায় শতাধিক শীতার্থ পাহাড়ি নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এছাড়া পুরুষ রোগীদের চিকিৎসা সেবা দেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের ডাঃ ক্যাপ্টেন খালেদ নূর মোহাম্মদ মাহবুব এবং নারী ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ ক্যাপ্টেন হামিদা খানম। শীতবস্ত্র বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর ত্রিপুরার্  উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন