খাগড়াছড়ির তপন কার্বারী পাড়ায় ৫১ সদস্য বিশিষ্ট বিএনপি‘র পাড়া কমিটি গঠন
খাগড়াছড়ি সংবাদদাতা:
আগামী জাতীয় সংসদ নির্বানকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপি‘র সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের নয় মাইল তপন কার্বারী পাড়ায় ৫১ সদস্য বিশিষ্ট বিএনপি‘র পাড়া কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় জেলা বিএনপি‘র সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভানু রঞ্জন ত্রিপুরাকে সভাপতি ও ভোবন মোহন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এ জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি ও সাবেক সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভুঁইয়ার নেতৃত্বে খাগড়াছড়ি জেলার প্রত্যেকটি উপজেলার তৃণমুল পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে জেলা ব্যাপী কমিটি গঠনের কাজ চলছে। এ পর্যন্ত ২০০টি পাড়া কমিটি গঠন করার কাজ প্রায় শেষ পর্যায়ে। তিনি নতুন কমিটির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে কোন কাজ করেনি। এ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তপন কার্বারী পাড়ার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















