খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ছুটছে বান্দরবান বিএনপি

fec-image

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকাহত পুরো দেশ। একই চিত্র বান্দরবান জেলা বিএনপি রাজনৈতিক অঙ্গনে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ইতোমধ্যে বান্দরবান থেকে ঢাকা ছুটছে হাজারো নেতাকর্মী।

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনেই ঢাকায় পাড়ি দিয়েছেন বান্দরবান আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।

এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রশিদ জানিয়েছেন, আপোষহীন নেত্রী ও বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আমরা শোকাহত। নেত্রীর জানাজায় অংশ নিতে রাতে ঢাকায় রওনা দিবে জেলা বিএনপির কয়েক হাজার মানুষ।

তিনি বলেন, বিএনপির প্রার্থী ও আহ্বায়ক সাচিং প্রু জেরি অনেক আগে ঢাকায় চলে গেছেন। আমরা দলের নেতাকর্মীরা আজ রাতে রওনা দিব।

আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানে পাশেই সাবেক প্রধানমন্ত্রীকে দাফন করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া, বান্দরবান, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন