খালেদা জিয়ার জানাজা আগামীকাল, দাফন শহীদ জিয়ার পাশে

fec-image

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বুধবার (৩১ ডিসেম্বর) জোহর নামাজের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁকে (বেগম খালেদা জিয়া) রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন এলাকার সংলগ্ন জিয়া উদ্যানে শহীদ জিয়ার পাশে দাফন করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। সভায় বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন