এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে

গোপালগঞ্জের ঘটনায় রাঙামাটিতে জামায়াতের বিক্ষোভ

fec-image

গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যর প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা শহরের বনরূপা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম বলেন, এনসিপির নেতৃবৃন্দরা গোপালগঞ্জে সভা করতে গেলে তাদের উপর অযৌক্তিকভাবে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।

জেলা জামায়াতের আমির আরও বলেন, যাদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যাদের রক্তের উপর এ দেশ দাঁড়িয়ে আছে, সেই অন্তবর্তীকালীন সরকার গত এক বছর পার করলেও হাজার হাজার ছাত্র-জনতা হত্যার বিচার এখনো হয়নি। দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা এবং ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে চিরুনী অভিযান চালিয়ে আইনের আওতায় আনতে সরকারের কাছে জোর দাবি জানান।

বিক্ষোভ সভায় রাঙামাটি ২৯৯ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমেদ বলেন, জামায়াত ন্যায় ও ইনসাফ নীতিতে বিশ্বাস করে। আগামীর বাংলাদেশে জামায়াত দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই বলে জানান।

রাঙামাটি পৌর জামায়াতের সভাপতি মো. মাইনুদ্দীনের সভাপতিত্বে এবং এ্যাসিসটেন্ট সেক্রেটারী এ্যাডভোকেট রহমত উল্লাহর সঞ্চালনায় এসময় জেলা জামায়াতের সেক্রেটারী মনছুরুল হক, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফি, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা কমিটির সভাপতি আব্দুল সালাম,

জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এ্যাডভেকেট জিল্লুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল করিম, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য সাজ্জাদ ইসলাম, জয়নাল আবেদিন, জে আজম, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন পৌর জামায়াতের সেক্রেটারী হাফেজ আবুল বাশার।
সভার পর বনরূপা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন