চকরিয়ায় বদরখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

fec-image

কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় বদরখালী ইউনিয়নে আলিফা (৮) নামের এক শিশু পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলিফা বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শহরিয়া পাড়া এলাকার মোহাম্মদ আলী’র কন্যা ও বদরখালী মাদ্রাসার নুরানী শাখার প্রথম শ্রেণীর ছাত্রী।

বৃহস্পতিবার (২১নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পুকুরে হাত-মুখ ধৌত করতে গেলে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার দিন রাতে বাদে এশারের নামাজের পর নিহত শিশুর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

বদরখালী ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. কুতুব উদ্দিন নিহত শিশু ছাত্রী আলিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন