চাইনিজ, চিঙ্কি আখ্যা দিয়ে এঞ্জেল চাকমাকে হত্যা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কঠোর বার্তা

fec-image

ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে চাইনিজ, চিঙ্কি আখ্যা দিয়ে হত্যা করা হয় ত্রিপুরার এঞ্জেল চাকমা (২৪) নামের এক যুবককে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে দেশটির উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে নেপালে একটি দল পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে উত্তরাখণ্ডে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না । তিনি পুলিশকে পলাতক অভিযুক্তদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে আইনশৃঙ্খলা বিঘ্নিতকারীদের ছাড় দেওয়া হবে না।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, যে রাজ্য সরকার ভুক্তভোগীর পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ নেবে।

ভারতীয় পুলিশ জানিয়েছে যে ১২ ডিসেম্বর মাইকেল চাকমার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। ১৪ ডিসেম্বর ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। প্রধান অভিযুক্ত যগ্য আভাসি সম্ভবত নেপালে পালিয়ে গেছে, তাকে ধরার জন্য দুইটি পুলিশ টিম পাঠানো হয়েছে এবং তারে ধরিয়ে দেওয়ার জন্য ২৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ৯ ডিসেম্বর ত্রিপুরার ২৪ বছর বয়সী এমবিএ ছাত্র অ্যাঞ্জেল চাকমাকে দেরাদুনে চাইনিজ, চিঙ্কি আখ্যা দিয়ে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় অ্যাঞ্জেলকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৭ দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করার পর ২৬ ডিসেম্বর তার মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন