চায়ের আড্ডায় জাইমা জারনাজ রহমান

fec-image

চায়ের আড্ডায় উপস্থিত হয়ে তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা শুনলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান।

২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কনটেন্ট জেনারেশন টিম এই আড্ডার আয়োজন করে।

শহর এবং গ্রামের স্টুডেন্টদের মধ্যে বৈষম্য কমিয়ে আনার কার্যকরী সুপারিশ চাইলেন অংশগ্রহণকারীরা। জাইমা রহমান অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের সাবলিল উত্তর দেন। তিনি বলেন, আমি এমন বাংলাদেশ চাই যেখানে সব শ্রেণির মানুষের মত প্রকাশ করার অধিকার থাকবে।

জাইমা রহমান অংশগ্রহণকারীদের কাছে জানতে চান আপনারা কেমন ঢাকা দেখতে চান। অংশগ্রহণকারীরা বলেন, ঢাকার শিক্ষা ব্যবস্থা কিছু পরিবর্তন আনা দরকার। যেমন ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এবং মাদ্রাসা মিডিয়াম থেকে শিক্ষার্থীরা এসে বিশ্ববিদ্যালয়ে যখন একত্র হয় তখন মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়। সুতরাং আমরা মনে করি, একটা ফরমেটে এডুকেশন লেভেল নিয়ে আসা উচিৎ।

আহত জুলাই যোদ্ধাদের জন্য বিএনপির করণীয় কী হবে জাইমা রহমানের কাছে এ বিষয়ে জানতে চান অংশগ্রহণকারী তরুণরা। জবাবে তিনি বলেছেন, অবশ্যই এদের বিষয়ে আমাদের কনসার্ন আছে। আব্বা, আম্মা এবং আমি এ ব্যাপারে আলোচনা করি।

এছাড়াও বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তিনি উপস্থিত তরুণদের সাথে খোলামেলা কথা বলেন এবং তাদের কথা মনোযোগ সহকারে শোনেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আগামীর বাংলাদেশ, জাইমা রহমান, তরুণদের কথা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন