চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং

fec-image

চলতি মাসে চীনের উপকূল এবং প্রশান্ত মহাসাগরের অনির্দিষ্ট কিছু এলাকায় বার্ষিক যৌথ মহড়া চালাবে চীন ও রাশিয়া।রবিবার(৫ জুলাই) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিংদাওয়ের প্রধান বন্দরের কাছে যৌথ মহড়ার পর প্রশান্ত মহাসাগরের অনির্দিষ্ট কিছু এলাকায় যৌথ সামুদ্রিক টহল চালানো হবে।

অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সোমবার(৫ জুলাই) থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এই মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ কিংদাওতে এসে পৌঁছেছে।

চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাদের পক্ষ থেকে অংশগ্রহণকারী বাহিনীর মধ্যে রয়েছে দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সরবরাহকারী এবং একটি উদ্ধারকারী জাহাজ রয়েছে।

বেইজিং জানিয়েছে, উভয় দেশের নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্রপৃষ্ঠে আঘাত হানার কৌশলগত মহড়া পরিচালনার লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রায় দুই মাস পর এই মহড়াটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সফরে তিনি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘অভূতপূর্ব উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের এই অংশীদারিত্বকে ‘অটল’ বলে বর্ণনা করেছেন।

কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ২০১২সাল থেকে যৌথ নৌ-মহড়া (জয়েন্ট সি এক্সারসাইজ) পরিচালনা করে আসছে। গত বছরের মহড়াটি রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরের কাছে অনুষ্ঠিত হয়েছিল এবং এরপর প্রশান্ত মহাসাগরে যৌথ টহলও চালানো হয়েছিল।

সূত্র: এএফপি, রয়টার্স।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চীন, বেইজিং, মস্কো
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন