জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

fec-image

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১নং চরজববার ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমির আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার এর বাড়ি থেকে মজুত করা ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে  প্রশাসন।

শনিবার (১৬ মে) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, ইমানআলী বাজারসংলগ্ন সামাদ ডাক্তারের বাড়িতে দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুত করে রাখা হচ্ছিল। এসব চাল তিনি বেশি দামে বিক্রি করছেন-এমন অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে স্থানীয় লোকজন তার বাড়িতে যান। সেখানে একটি কক্ষে সরকারি বস্তায় রাখা প্রায় ৯৯ বস্তা চাল দেখতে পান তারা। এরপর চরজব্বার থানাকে জানানো হলে তারা ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্ত জামায়াত নেতা সামাদ লুকিয়ে পড়েন।

স্থানীয়দের অভিযোগ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই আত্মগোপনে আবসুদ সামাদ।

তবে গণমাধ্যমে সামাদ জানিয়েছেন চালগুলো তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন।

চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক নিজ দলের নেতার পক্ষেই বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত চাল বৈধভাবে ক্রয় করেছেন ওয়ার্ড জামায়াতের সভাপতি ডাক্তার আব্দুস সামাদের ছোট ভাই কামাল। কিন্তু এলাকার কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ‘অবৈধ চাল’ বলে অপপ্রচার চালিয়ে প্রশাসনের কাছে ভুল তথ্য উপস্থাপন করেছে। আমরা আশা করি, প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করবে এবং মিথ্যা অপপ্রচারের অবসান ঘটাবে।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উৎস : এশিয়া পোস্ট ( ১৬ মে ২০২৬)

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন