টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

fec-image

টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার কিছু পরে তিনি টাঙ্গাইলে সমাবেশস্থলে পৌঁছান।

এর আগে সকালে সড়ক পথে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পথে পথে গাড়ির মধ্য থেকে বাইরের কর্মী সমর্থকও সাধারণ জনগণকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

টাঙ্গাইলের এই আয়োজন থেকেই সারা দেশের ২০ হাজার বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন এবং কৃষক সমা বেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

এরপর দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন তিনি। এর আগে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইল শহরের প্রধান সড়কসহ অনুষ্ঠানস্থল এর আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন