টেকনাফে নামাজে থাকা শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

fec-image

কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে নামাজরত অবস্থায় শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন পুত্রবধূর বিরুদ্ধে। নিহত নারী জাহাজপুরা, মাঠপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ রফিকের স্ত্রী মনোয়ারা বেগম মনু (৪৫)। এই ঘটনায় পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের মাঠপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ দুর্জয় বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে শাশুড়ির সাথে পুত্রবধূ ছেনুয়ারা বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম বাপের বাড়ি চলে যায়।

তিনি আবার শশুরবাড়ি ফিরে এসে স্বাভাবিক ভাবেই চলাফেরা করছিলেন। গতকাল মনোয়ারা বেগম নিজ ঘরের ভেতরে নামাজ আদায় করছিলেন। অভিযোগ উঠেছে সময় সুযোগ বুঝে এ সময় তার পুত্রবধূ ছেনুয়ারা বেগম (২৬) ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।

আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, আটক আসামি ছেনুয়ারা বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ, হত্যা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন