Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে নিজ দলের সমর্থকদের কাছে হামলার শিকার আ’লীগ নেতা

Capture

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের হ্নীলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী উপর হামলা চালিয়েছে আ’লীগ সর্মথকেরা। শুক্রবার রাত ১১টার দিকে এইচ এম ইউনুছ বাঙ্গালী হ্নীলা ফুলের ডেইল এলাকায় ডা. জামাল আহমদের বাড়িতে সৌজন্য স্বাক্ষাত ও দাওয়াত খেতে গেলে মনোনয়ন বঞ্চিত অপর আ’লীগ নেতারা তার উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে।

হামলাকারীরা এ সময় বাড়ি ও ২টি গাড়ি ভাংচুর এবং একটি প্রাইভেট ক্যার (নোহা গাড়ি) নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার পর খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে আসেন।

এদিকে আহত ইউনুছ বাঙ্গালীর পরিবার জানিয়েছেন, সাবেক এমপির পুত্র মাহবুব মোর্শেদ, রাশেদ মাহমুদ, তারেক মো. রনির নেতৃত্বে ২০/৩০জন স্বশস্ত্র সন্ত্রাসী তাঁর উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এইচ এম ইউনুছ বাঙ্গালী জানান, এটা ছিল আমাকে প্রাণে মেরে ফেলার জন্য তাদের পরিকল্পিত হামলা। বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছে বলে জানান তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত সাবেক এমপি অধ্যাপক মো. আলীর সাথে যোগাযোগ করা হলে মো. রাশেদ হামলার কথা অস্বীকার করে জানান, নেতা কর্মীদের সাথে ইউনুছ বাঙ্গালী টাকা সংক্রান্ত বিষয়ে নিয়ে হাতাহাতি হয়েছে। আমরা তা মিমাংসা করার চেষ্টা করেছি মাত্র।

এ ব্যাপারে টেকনাফ থানার অফিসার ইন্চার্জ মো. আব্দুল মজিদ জানান, খবর পেয়েছি, সাবেক এমপির ছোট ছেলে রনি গং এ হামলা ঘটিয়েছে। তিনি জানান, ইউনুছ বাঙ্গালীর ব্যবহৃত গাড়ি আমরা উদ্ধার করে জিম্মায় দিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে প্রেরণ করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন