টেকনাফে হত্যা মামলার অভিযোগে রোহিঙ্গা আটক 

fec-image

 রোহিঙ্গা শিবির থেকে হত্যা মামলার সন্দেহজনক ব্যক্তি সফিক (২২) নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

১০ আগস্ট ভোর রাতে হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা শিবির থেকে তাকে আটক করে এপিবিএন সদস্যরা। আটক রোহিঙ্গা বালুখালী ১৮ নম্বর শিবিরের আশ্রিত আব্দু রহিমের ছেলে।

১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অন্য শিবিরের আশ্রিত রোহিঙ্গা শাল বাগান শিবিরে অবস্থান নিয়েছে। সেই রফিক হত্যা মামলার সাথে জড়িত রয়েছে। এমন সংবাদে এপিবিএন সদস্যরা অভিযান পরিচালনা করে শালবাগান শিবির থেকে তাকে আটক করা হয়।

এসপি জানান, গতকাল সোমবার ভোরে শিবির সংলগ্ন সেতুর নিচের ছড়া থেকে রফিক (২৫) নামের অপর রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় টেকনাফ থানায় মামলা রুজু করা হয়। যার মামলা নম্বর-৪৩ তারিখ-০৯/০৮/২০২১খ্রিঃ।

আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার ভোরে শালবাগান শিবিরের আশ্রিত রোহিঙ্গা ২৬ নম্বর শালবাগান শিবিরের আশ্রিত রোহিঙ্গা হামিদ হোসেনের ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন