ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

fec-image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পানছড়ির লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন।

এ সময় হেমা চাকমার বাবা, সাবেক ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত অনিল চন্দ্র চাকমা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকে। আমার এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি ও আমার পরিবার সেনাবাহিনীর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।”

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক সহায়তা পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, সেনাবাহিনী, হেমা চাকমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন