ঢাকায় আজ ৬ জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীতে ছয় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন জানান, প্রথম দিন ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে তিনি প্রথম জনসভায় যোগ দেবেন।
তিনি জানান, এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকাল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান জনসভায় বক্তব্য দেবেন।

















