তারেক রহমানের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দরকার দেওয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা

fec-image

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করবো। যদি প্রয়োজন হয়, পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দরকার দেওয়া হবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব মামলার নিষ্পত্তি হয়েছে। তাকে ফেরানোর কোনো উদ্যোগ বা প্রক্রিয়া আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারেক রহমান কখন ফিরবেন, সেটা ওনার সিদ্ধান্ত। উনি এই দেশের নাগরিক, উনি যে কোনো সময় আসতে পারেন। তবে আসার জন্য ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করবো, তবে সিদ্ধান্ত উনার নিতে হবে।

তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি জানি না এখন পর্যন্ত। যদি করেও থাকেন, সেটা আমার গোচরে আসেনি। যখন তিনি আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দরকার দেওয়া হবে।

আপনারা নিজেরা কোনো উদ্যোগ নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, মনে হয়, সেটার প্রয়োজন হবে না। তার মানে আমরা বলবো না আপনি আসেন না কেন। উনি যখন আসতে চাইবেন, তখন যেটুকু সহায়তা প্রয়োজন, সেটা দেওয়া হবে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, পররাষ্ট্র উপদেষ্টা, পাসপোর্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন