তিতাসে মাটির ৫ হাজার ৬০০ মিটার নিচে গ্যাসের খোঁজ

fec-image

দেশজুড়ে যখন গ্যাস সংকটের চাপ স্পষ্ট, তখন মাটির আরও গভীরে সম্ভাবনার খোঁজে নেমেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ হাজার ৬০০ মিটার গভীর পর্যন্ত কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ডিপ ড্রিলিং প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের প্রতিষ্ঠান সিনোপেক কনট্র্যাক্টিং অ্যান্ড ড্রিলিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি)।

গতকাল সোমবার তিতাস গ্যাসক্ষেত্রে চোখে পড়ে ব্যস্ত এক কর্মযজ্ঞ। বিশাল ড্রিলিং রিগ অবিরাম ঘুরছে, চারপাশে দেশি ও চীনা কর্মীদের সমন্বিত কাজ। ধাতব শব্দ আর যন্ত্রের কম্পনে মাটির গভীরে লেখা হচ্ছে সম্ভাবনার হিসাব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন