তুলসী গ্যাবার্ড দিল্লিতে বাংলাদেশ প্রসঙ্গে বৈঠক করবেন

fec-image

মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্সের পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড তিন দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রবিবার (১৬ মার্চ) সকালে দিল্লিতে এসে পৌঁছেছেন। এই সফরে তিনি যেমন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা-প্রধানদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন, তেমনই আলাদা করে একান্ত বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালের সঙ্গেও।
অজিত দোভাল ও তুলসী গ্যাবার্ডের মধ্যকার বৈঠকে নানা বিষয়ের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গও অবধারিতভাবে আলোচিত হবে।
ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময়ও তিনি আলাদা করে তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেছিলেন এবং মোদি তাকে বর্ণনা করেছিলেন ‘সুদৃঢ় ভারত-মার্কিন সম্পর্কের জোরালো সমর্থক’রূপে। তুলসী গ্যাবার্ড নিজেও জানিয়েছিলেন—ভারত-মার্কিন সম্পর্ককে তিনি খুবই মর্যাদা দেন।
তার মাত্র মাসখানেকের মধ্যে তুলসী গ্যাবার্ডের ভারত সফর তাই যথারীতি দিল্লির কাছে খুবই গুরুত্ব পাচ্ছে।
হিন্দুদের প্রতি গ্যাবার্ডের ‘সহানুভূতি’
তুলসী গ্যাবার্ড নিজে একজন ‘প্র্যাকটিসিং হিন্দু’– যদিও তিনি আদৌ ভারতীয় বংশোদ্ভূত নন। তার মা ক্যারোল পোর্টার গ্যাবার্ড হিন্দুধর্ম গ্রহণ করেছিলেন, নিজের সন্তানদেরও রেখেছিলেন হিন্দু নাম। তুলসী গ্যাবার্ডদের ভাইবোনদেরও নাম সে কারণে– ভক্তি, জয়, আর্য ও বৃন্দাবন। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ডিএনআই পদে তুলসী গ্যাবার্ডকে মনোনীত করেন, তখন তার ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ’ গাইবার একটি পুরনো ভিডিও ভাইরালও হয়েছিল।
সারা বিশ্বে হিন্দুরা যেখানেই নির্যাতিত, সেখানে তাদের প্রতি সংহতি ও সমবেদনা প্রকাশে তুলসী গ্যাবার্ড কখনোই দ্বিধা করেননি।
ভারতে এসে সম্পূর্ণ হিন্দু রীতি মেনে নিজের বিয়ে করেছিলেন তুলসী গ্যাবার্ড।
এছাড়া পাকিস্তানে ও আফগানিস্তানে হিন্দু ও শিখদের ওপর অত্যাচারের বিরুদ্ধেও সব সময় সরব ছিলেন তিনি। বস্তুত, মার্কিন কংগ্রেসে তিনিই ছিলেন প্রথম হিন্দু ধর্মাবলম্বী কংগ্রেস-উইম্যান। তবে রাজনৈতিক জীবনের বেশিটা ডেমোক্র্যাটদের সঙ্গে থাকলেও ২০২২ সালে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দেন।
বিশ্বের ‘নির্যাতিত হিন্দু’দের জন্য মার্কিন ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্সের যে একটা ‘সফট কর্নার’ বা দুর্বলতার জায়গা আছে, তা সুবিদিত – আর ভারতও সেটিকেই কাজে লাগাতে চাইছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন