দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

fec-image

অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী পদে ফের পূর্ণবহালের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ। সোমবার (০৮ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি একজন জনবান্ধব প্রধানমন্ত্রী। পাহাড় নিয়ে আপনার মরহুম পিতা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। সে স্বপ্ন আপনি পূরণ করবেন। পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে একই পদে বহাল রাখতে রাঙামাটির পাহাড়ি-বাঙালি সকলে মিলে বিশাল মানববন্ধন করেন। এ মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। পাহাড়ি-বাঙালি সবার দাবি একটাই—দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে পূর্ণবহাল চাই।

বক্তারা আরও বলেন, আমরা পরিলক্ষিত হলাম যে, একটি ষড়যন্ত্রের কবলে পড়ে দীপেন দেওয়ান পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। যে অজুহাতে দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন, তা কোনো অজুহাত হতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়, আপনি বিষয়টি পূর্ণ বিবেচনা করে পার্বত্যমন্ত্রী হিসেবেই দীপেন দেওয়ানকে বহাল রাখার জোর দাবি জানাই। পার্বত্য চট্টগ্রামের আইন অনুযায়ী সমতলের কাউকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী করার বিধান নেই। কিন্তু পার্বত্য মন্ত্রণালয়ে সমতল থেকে একজন প্রতিমন্ত্রী দিয়ে সরকার বিতর্কে জড়িয়ে পড়েছে।

শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মঈনুদ্দিনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সুষ্মিতা চাকমার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সাবেক উপসচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, বিএনপি নেতা ও ব্যবসায়ী আমীর ছাবের, মারমা সম্প্রদায়ের নেতা মংসুইনপ্রু মারমা, মানবাধিকারকর্মী লুমা লুসাই, বিএনপি পেশাজীবী নেতা মঈনুদ্দিন মাস্টার, সমাজসেবক টিটু মিল্কি, সমাজকর্মী রাবেয়া সুলতানাসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীপেন দেওয়ান, পার্বত্য মন্ত্রী, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন