নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডস

fec-image

ডালাসে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। শেষ বত্রিশে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার প্রতিনিধিরা।

ম্যাচের ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। তবে ছয় মিনিট পর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন। দুই ড্র ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান দখল করে জাপান।

অন্যদিকে কানসাস সিটিতে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শেষ বত্রিশে ওঠা ডাচদের প্রতিপক্ষ মরক্কো।

ম্যাচের তৃতীয় মিনিটেই এলিয়েস স্খিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রোবি। ৫৪ মিনিটে কর্নার থেকে হেডে একটি গোল শোধ করেন তিউনিসিয়ার হাজেম মাস্তৌরি। তবে ৬২ মিনিটে তিজানি রেইন্ডার্সের পাস থেকে ইয়ান পল হেকার গোল করে ডাচদের জয় নিশ্চিত করেন।

গ্রুপের অন্য দল সুইডেন এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউটে ওঠার সম্ভাবনা থাকলেও তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাপান, নেদারল্যান্ডস, ব্রাজিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন