ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন

fec-image

ভাল্লুকের আক্রমণ ঠেকাতে দেশের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় সেনা মোতায়েন করেছে জাপান। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পর এই পদক্ষেপ নিল দেশটির কর্তৃপক্ষ। কারণ সেখানে দিনদিন মানুষের ওপর ভাল্লুকের আক্রমণ বেড়েই চলেছে।

স্থানীয়রা কয়েক সপ্তাহ ধরে ঘন বন থেকে দূরে থাকা, রাতে বাইরে না যাওয়া এবং ঘরের কাছে খাদ্য খুঁজতে আসা ভাল্লুককে দূরে রাখতে ঘণ্টা বহনের পরামর্শ পাচ্ছেন।

দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত এপ্রিল থেকে জাপানে ১০০টির বেশি ভাল্লুকের আক্রমণ ঘটেছে এবং ১২ জন মারা গেছেন। নিহতদের দুই-তৃতীয়াংশ আকিতা প্রিফেকচারে, যেখানে কাজুনো এবং নিকটবর্তী ইওয়াতে অবস্থিত।

জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কেই সাতো বুধবার টোকিওতে বলেন, ভাল্লুক জনবসতি এলাকায় প্রবেশ চালিয়ে যাচ্ছে এবং আক্রমণের সংখ্যা দিনে দিনে বাড়ছে, তাই আমরা ভাল্লুক মোকাবিলার উদ্যোগ স্থগিত করতে পারি না।

আকিতা প্রিফেকচারের কর্মকর্তারা জানিয়েছেন, এই বছরে ভাল্লুক দেখা যাওয়ার ঘটনা ছয়গুণ বেড়েছে, যা প্রায় ৮ হাজার-এর বেশি। এজন্য প্রিফেকচারের গভর্নর গত সপ্তাহে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের সাহায্য চেয়েছিলেন।

সেনারা ভাল্লুক ধরার জন্য ব্যবহৃত বক্স ট্র্যাপ স্থাপন, পরিবহন এবং পরিদর্শনে সাহায্য করবেন।

সূত্র : রয়টার্স 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাপান, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন