নয়াদিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

fec-image

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মেট্রোস্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ৮ ব্যক্তি নিহত হয়েছেন। ভয়াবহ এই বিস্ফোরণে আরও অনেকেই আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ।

এই বিস্ফোরণের পর লাল কেল্লা মেট্রোর সামনে দাঁড়িয়ে থাকা আটটি গাড়িতে আগুন ধরে যায়। তাদের মধ্যে দুটি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, ৩টি গাড়ি একেবারে ধ্বংস হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়েছে। নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি লাল কেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘটনার ছবি-ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন