নাইক্ষ্যংছড়ি থেকে প্রচার প্রচারণা শুরু করবে এনসিপি


আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে রাজনৈতিক প্রচার প্রচারণা ও গণসংযোগ শুরু করতে যাচ্ছে এনসিপি।
দলীয় সূত্র জানায়, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধায় নাইক্ষ্যংছড়ি বাজার এলাকায় এক পথসভা ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে এ প্রচারণা কার্যক্রম শুরু হবে। নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবে এনসিপি।
দলটির পক্ষ থেকে জানানো হয়, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই একটি জবাবদিহিমূলক রাজনীতি গড়ে তোলাই তাদের লক্ষ্য।
জেলার এনসিপির নেতারা জানান, পাহাড়ি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই তাদের প্রচারণা পরিচালিত হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিবেন দলটির নেতারা।
বান্দরবান আসনের এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজাই বলেন, আজ সন্ধায় থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রচারণা ও গণসংযোগ শুরু হবে। প্রচার প্রচারণায় দলের ২০ জনের টিম মাঠে কাজ করবেন জানান তিনি।

















