নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

fec-image

নারী ও শিশু নির্যাতন মামলার শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (১০ জুন) সুপ্রিম কোর্ট প্রসাশনের জারি করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজা একত্রে ডিভিশন বেঞ্চে বসবেন। শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স; একই রায় থেকে উদ্ভুত সব ফৌজদারি আপিল ও জেল আপিল এবং ওই রায় থেকে উদ্ভুত ফৌজদারি আপিল ও জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র; ওই রায় থেকে উদ্ভুত ফৌজদারি বিবিধ ও ফৌজদারি রিভিশিন যদি থাকে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন