‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বান্দরবানে জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন’


নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পার্বত্য বান্দরবানে বিজ্ঞানভিত্তিক জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করেন অতিথিরা ।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে এ উপলক্ষে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প’ খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে বান্দরবান হোটেল ডিমোর হল রুমে জেলা পর্যায়ে খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক এক কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব ) মো. আব্দুল কাইউম সরকার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, বান্দরবান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্ত্তী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আরও অনেকে ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বান্দরবান জেলাকে এগিয়ে নিয়ে যেতে খাদ্য নিরাপত্তার বিষয়ে অনেক গুরুত্ব দিতে হবে। কারণ বান্দরবান জেলা একটি পর্যটন এলাকা। প্রতিদিন বিভিন্ন জায়গায় থেকে অনেক পর্যটক এখানে বেড়াতে আসেন । তাই অতিথিরা পার্বত্য জেলা বান্দরবান সহ দেশের সকল মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

















