ডিবিসি ও সময় নিউজের প্রতিবেদন

নূরের বিরুদ্ধে কুকি-চীনের কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ

fec-image

পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর কাছে অস্ত্র সরবরাহের স্বীকারোক্তিমূলক একটি ওয়াটসএপের স্কিনশর্টের সূত্র ধরে দেশের বিখ্যাত টিভি চ্যানেল ডিবিসি ও সময় টিভি পৃথক পৃথক প্রতিবেদন করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, ইজরাইলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সাথে সাক্ষাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পর, এবার ফাঁস হলো কুকি-চিনের সাথে নুরুল হক নূরের গোপন আঁতাতারে স্ক্রিনশর্ট। ফাঁস হওয়া ওয়াটসএপের স্কিনশর্টকে কেন্দ্র করে নতুন করে সামনে এসেছে কুকি-চিনের সাথে নূরের যোগাযোগের বিষয়টি।

ওয়াটসএপের স্কিনশর্টে দেখা যায় অজ্ঞাত এক ব্যক্তির সাথে কথোপকথনো নূর বলে, ভাই আপনি চিন্তা করবেন না! সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সরকার আর থাকছে না। তিনি আরও লিখেন, ভাই ১ লাখ কার্তুজের গুলি পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে নম্বর মিলিয়ে দেখা যায়, নাম্বারটি নুরুল হক নূরের। তাহলে কী সাম্রাজ্যবাদী শক্তিদের সাথে হাত মিলিয়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে নূর?

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কুকি-চিনের বোমা হামলায় নিহত ও আহত হয় বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য। কুকি-চিনের মতো দেশবিরোধী জঙ্গি সংগঠনের সাথে নুরুল হক নূরের সম্পর্ক ও গোলাবারুদ সরবরাহের খবর ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইজরাইল কানেকশনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া, দলের তহবিল তসরূপ, প্রবাসীদের টাকা আত্মসাৎ, ধর্ষণে সহায়তা ও দলের জেষ্ঠনেতা ও বিদেশি রাষ্ট্রদূতদের আক্রমণসহ নানা গুরুতর অভিযোগের পাশাপাশি নিজের সংসদ সদস্য না হয়েও দলের সদস্যদের সাংসদ বানানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে নূরের বিরুদ্ধে।

প্রতিবেদনে সাবেক সেনা কর্মকতার বক্তব্য যুক্ত করে বলা হয়, নুরুল হক নূরকে প্রতিমন্ত্রী বানানো হবে, আর দলের ১০ জনকে সংসদ সদস্য বানানো হবে। আর ৩০ কোটি টাকার আলোচনা হয়েছে।

এবার ফাঁস হলো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী কুকি-চিনের সাথে নূরের ঘনিষ্ঠ সম্পর্ক ও অবৈধ অস্ত্র ব্যবসার স্কিনশর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের হত্যাকারী সন্ত্রাসী সংগঠন কুকি-চিনের কাছে নূরের অস্ত্র সরবরাহে এই অভিযোগ চাঞ্চল্যের সৃষ্টি করেছে দেশজুড়ে। তবে কি প্রবাসীেদের কাছ থেকে টাকা এনে সেগুলো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কাছে পৌঁছে দিচ্ছে নূর? এমন প্রশ্নে উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

এ ব্যাপারে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরুল কাছে তার মন্তব্য জানতে চাইলে তিনি পার্বত্যনিউজকে বলেন, তথ্য প্রমাণ ছাড়া কোন অভিযোগ ভিত্তিহীন, গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্র সরবরাহ, কুকি-চীন, নুরুল হক নূর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন