Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়িতে মারমা ছাত্রী ধর্ষিত

ধর্ষণ

স্টাফ রিপোর্টার:

জেলার পানছড়ি উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষিত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ৩নং পানছড়ি ইউপির যৌথখামার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সকালে যৌথখামার গ্রামের রাপ্রু মারমার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে একই গ্রামের ৩য় শ্রেণিতে পড়ুয়া উমাচিং মারমাকে নিয়ে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে বাঁশের করুল তুলতে যায়। এ সময় অজ্ঞাতনামা এক যুবক রাপ্রু মারমার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করে।

ঘটনার সময় সাথে থাকা উমাচিং মারমার চিৎকার শুনে জঙ্গলে কাজ করতে আসা দমদম গ্রামের আক্কাছ আলীর স্ত্রী আয়েশা বেগম এগিয়ে এলে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়।এ সময় এলাকাবাসী ধর্ষিতাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। ধর্ষিতা জানায়, সে যুবকটির নাম জানে না, তবে দেখলে চিনবে।

খবর পেয়ে পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আ. জব্বারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে খাগড়াছড়ি থেকে ছুটে আসে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মো. রইছ উদ্দিন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ঘটনার পর পরই পুলিশ তৎপর রয়েছে। আসামীকে সনাক্ত করতে পুলিশ সদস্যরা ইতিমধ্যে মাঠে কাজ করছে।

যৌথখামার এলাকার সাথোইপ্রু মারমা, উচিমং মারমা এ প্রতিবেদককে জানায়, ধর্ষককে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা হোক। এ ব্যাপারে ধর্ষিতারা পিতা রাপ্রু মারমা অজ্ঞাতনামা এক যুবককে আসামী করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করে। পানছড়ি থানার মামলা নং ০৪, তারিখ ২৭/৫/১৬ইং।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আ. জব্বার জানান, এ পর্যন্ত সন্দেহভাজন দু’জনকে আটক করলেও ধর্ষিতা তাদের সনাক্ত করেনি। তাছাড়া ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

ঘটনার পর ধর্ষিতার অভিভাবকদের সাথে মতবিনিময় করেন ৩নং সদর পানছড়ি ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান নাজির হোসেন ও ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন