পানছড়ি থানা পুলিশের ফাঁদে আটক ওয়ারেন্টভুক্ত দুই আসামী

 

উপজেলা প্রতিনিধি, পানছড়ি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের হাতে আটক হলো দুই আসামী। আসামীরা হলো দুই বছরের সাজাপ্রাপ্ত ৫নং উল্টাছড়ি ইউপির মধ্যনগর গ্রামের আবদুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও ওয়ারেন্টভুক্ত ১নং লোগাং ইউপির শান্তি নগর গ্রামের মৃত আশেক আলীর ছেলে নোমান হোসেন (৩০)।

জানা যায়, শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পানছড়ি থানার এ.এস.আই মো: শফিকের নেতৃত্বে পুলিশের একটি দল লোগাং বাজার এলাকায় ফাঁদ ফেতে আটক করে শিশু ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নোমান হোসেনকে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের দন্ড বিধি ৪৪৮/৩২৩/৫০৬ ধারায় গ্রেফতারী পারোয়ানা জারী ছিল বলে জানা গেছে।

অপরদিকে শনিবার রাত সাড়ে এগারটার দিকে একই কায়দায় মধ্যনগর গ্রামের নিজ ঘর থেকে আটক করা হয় সাজাপ্রাপ্ত আসামী রফিকুল ইসলামকে। তার বিরুদ্ধে সি.আর ২৭৬/১২এর ৪০৬ দন্ড বিধিতে এক বছর ও ৪২০ এ এক বছর সহ সর্বমোট দুই বছরের সাজা প্রদান করেন আদালত। সে দীর্ঘদিন যাবত পলাতক থাকলেও পানছড়ি থানার এ.এস.আই মো: শফিকের চৌকশ বুদ্ধিমতত্ত্বার ফাঁদে নিজেকে শেষ রক্ষা করতে পারেনি।

উল্লেখ্য, দীর্ঘ বছর যাবত পানছড়ি থানা পুলিশের নিজস্ব কোন পরিবহন নেই। তারপরও মোটর সাইকেলে চড়ে প্রত্যন্ত এলাকায় জীবনের ঝুকি নিয়ে আসামী ধরে এনে সাহসিকতা ও চৌকশতার এক দৃষ্টান্ত তুলে ধরলেন এই অফিসার। পানছড়ি থানা অফিসার ইনচার্জ আব্দুস সামাদ মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন