পার্বত্যাঞ্চলে ক্রীড়ার ভিত্তি আরো স্ট্রং করতে হবে : বান্দরবানে আসিফ আকবর

fec-image

খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান- এখানে অনেক রিসোর্সেস আছে। এখানকার মানুষেরা অনেক পরিশ্রমী। ক্রিড়া ক্ষেত্রে এখানকার ছেলেমেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি, বাংলাদেশের যেকোনো জেলার ছেলেমেয়েদের তুলনায় এখানকার ছেলেমেয়েরা পরিশ্রমী এবং উপযুক্ত। সেক্ষেত্রে পার্বত্যাঞ্চলে ক্রীড়ার ভিত্তি আরো স্ট্রং করতে হবে।

৫ নভেম্বর বুধবার বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন গায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।

তিনি মনে করেন, পার্বত্য জেলাগুলোতে ক্রীড়ার অনেক সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাবনার বাস্তবায়ন দরকার। তিনি মনে করেন, পাহাড়ি অঞ্চলের তরুণ প্রতিভা তুলে আনতে পারলে ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

৫ নভেম্বর বুধবার আসিফ বান্দরবান জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে সার্বিক অবস্থা পরিদর্শন করেন। এ সময় পার্বত্য জেলার ক্রীড়াঙ্গনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিসিবি পরিচালক আসিফ বলেন, পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। পাহাড়ের তরুণ প্রতিভা জাতীয় পর্যায়ে তুলে আনতে উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশের ফুটবলে পাহাড়ের ফুটবলার আছেন। নারীদের ফুটবলে পার্বত্যাঞ্চলের মেয়েদের দারুণ অংশগ্রহণ। তবে দেশের ক্রিকেটে সেভাবে পার্বত্য জেলা থেকে খেলোয়াড় দেখা যায় না। আসিফ আশা করছেন, ভবিষ্যতে পার্বত্যাঞ্চল দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন