পেকুয়ায় দু’মাস ধরে খোঁজ মেলেনি এক স্কুল ছাত্রের

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়া এলাকার বাসিন্দা ও রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবু ছিদ্দিক(১৮) দীর্ঘ দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। এব্যাপারে ছেলেটির পরিবার-পরিজন, মা, বাবা ও অন্যান্য আত্মীয়স্বজন চরম উৎকণ্ঠায় দিনাতিপাত করছে।

এদিকে এলাকাবাসী জানান, গত দুই মাস পূর্বে স্থানীয় ওসমান গণি ও মনজুর আলম ওই ছাত্রকে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখায়। নিখোঁজ ছাত্র ওই এলাকার বদি আলমের পুত্র।

নিখোঁজ ছাত্রের পিতা বদি আলম জানান, এখনও পর্যন্ত তার প্রিয় সন্তানের খোঁজ না পাওয়ায় সে চরম আতঙ্কে ও দুশ্চিন্তায় রয়েছে।তার ছেলেকে খুঁজ পেতে সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন