পেকুয়া বাজারে প্রধান সড়কে আবারো শতাধিক গর্ত, জনদুর্ভোগ চরমে

এম.জুবাইদ, পেকুয়া:
পেকুয়া উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের প্রধান সড়ক সংষ্কারের দেড় মাসের মাথায় আবারো শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানচলাচলে ও জনচলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে। পেকুয়া বাজারের ব্যবসায়ীরা জানান, সড়ক ও জনপথ বিভাগ কর্র্তৃক পেকুয়া উপজেলার প্রধান সড়ক মগনামা-বরইতলী সড়কের পেকুয়া বাজার পয়েন্টে প্রায় ২০০ গজের মধ্যে দেড়শতাধিক ছোট বড় গর্তের পুন: সংষ্কারের কাজ করেছিল ১ মাস আগে।

বর্ষার বৃষ্টি পড়তে শুরু করলে ওই মেরামতকৃত গর্তগুলি আবারো ভয়ানক আকার ধারন করে। ওই গর্তগুলি আস্তে আস্তে বড় আকার ধারন করলে যান চলাচলে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে পথচারী ও যানবাহন। ঈদের বাজারেও এর প্র্রভাব পড়েছে বলে ক্রেতা ও ব্যবসায়ীরা অভিযোগ তুলেছে। প্রধান সড়কের দুপাশের নালা গুলো বদ্ধ থাকায় বৃষ্টির পানি সড়কে ওঠে জমে থাকায় রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এলাকার জনগন ও ব্যবসায়ীরা সড়ক ও জনপথ বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের সাথে যোগাযোগ করার জন্য একাধিক বার চেষ্টা করলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নিতে পারিনি।   

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন