Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামে পেকুয়ার আবু হানিফ ও সালাহউদ্দিন কাজল

 

পেকুয়া প্রতিনিধি:

সদ্য গঠিত মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামে স্থান পেয়েছে পেকুয়ার আবু হানিফ ও সালাহউদ্দিন কাজল। পেকুয়ার তরুণ দুই নেতার এই অর্জনে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

রবিবার (২৯এপ্রিল) কক্সবাজারের মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

এতে চকরিয়া উপজেলার ইমন সাইদকে সভাপতি ও টেকনাফ উপজেলার মো. জাহেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এদিকে ওই কমিটিতে পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবু হানিফ রানা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সালাহউদ্দিন কাজল আইন বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন পেকুয়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

অভিনন্দন বার্তায় তারা বলেন, যোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম। ঐক্যতায় বিদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবে জাতীয়তাবাদী রাজনীতি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন